🎈🎈 শরৎ সময় 🎈🎈
শরৎ কালে "ছাতিম" ফুলের জীবন পাওয়া
বাতাসে তার মাতাল করা গন্ধ ভাসে,
সুদূর নীলে মেঘের বরণ পেঁজা তুলো
দূগ্গা মায়ের আগমনী কর্ণে আসে।
শিউলি কিন্তু এই শরতে ফুলের রাণী
জুঁই, মালতী শরৎ শশীর সাথে হাসে
এমন সময় খুশির জোয়ার কাশের বনে
ঢাকের তালে মন দোলে এই আশ্বিন মাসে।
কামিনী দেয় থোকা ফুলের মিষ্টি সুবাস
ঘাসের ডগায় শিশির কণা দেয় যে ধরা
মায়ের আসার খবর এলে পাল পাড়াতে
ব্যস্ত কুমোর সেরার সেরা ঠাকুর গড়া
(পদ্ম বলে)
মায়ের পূজায় আমার দাবী সবার আগে
একশো সাতে গুণতি আমার থমকে গেলে
করতে পূরণ সত্য রামের
চোখ যে লাগে।
"বিবস্বান"-র লেখা লোড হচ্ছে...
🌅 সর্বশেষ কবিতা (পেজে শুধু ১টি)0 টি
লোড হচ্ছে...
📖 সম্পূর্ণ - ১ থেকে ক্রম - বিশ্বে একই পেজ
🔒✏️ বদলান
🌿
১. বেদের কথন
বিভাগ ১
🔒✏️ বদলান
☀️
২. মাতৃ সঙ্গীত
বিভাগ ২
🔒✏️ বদলান
🇮🇳
৩. স্বাধীনতা
বিভাগ ৩
🔒✏️ বদলান
🏡
৪. পরিবার থেকে পরিবেশ
বিভাগ ৪
🔒✏️ বদলান
🕊️
৫. মানবতার বার্তা
বিভাগ ৫
🔒✏️ বদলান
💭
৬. ভাবনার ভাঙা গড়া
বিভাগ ৬
🔒✏️ বদলান
❤️
৭. প্রিয় কবিতা
বিভাগ ৭
🔒
📖
৮. শীটের প্রধান দরজা
৮ - গোপন 🔒
🔒
🌅
৯. শেষ কবিতা
৯ - পেজে শুধু ১টি শো
🔒
🌐
১০. সাইট টু সাইট
১০ - সাইটের ভিতর সাইট 👁️🔒
🙏♥️ শ্রুতি নাদ ♥️🙏
শব্দ নিত্য সত্য বেদান্ত কয়
চিতার আগুনে পুড়ে গেলে গুরু
শ্রুতির স্মৃতি কথা শিষ্য যে বয়
যে শব্দে ব্রহ্মাণ্ড সৃষ্টি হলো
সে শব্দেই মোক্ষ দ্বার খোলে
ওঁকার ধ্বনি হৃদে জাগিলে
অন্ধকার সব যায় চলে।
বেদের বাণী চির সত্য
যুগ যুগ ধরে বহমান
এই বাণীতে মুক্তি আছে
এই বাণীতে পরিত্রাণ।
🙏♥️ জয় মা ♥️🙏
ও মা হাতে আমার দে না অসি
যা দিয়ে হয় অহম নাশ,
আমার আমিত্বতে আঘাত হেনে
শান্তি সুখে করি বাস।
অসন্তোষে মন পুড়ে যায়
পাহাড় প্রমাণ চাপে
হৃদয় আমার মানবতার
সাথে নাহি থাকে।
তাই সৎ সাধনায় বসত করে
পরাণ ভরে চাই নিতে শ্বাস।
যেন শান্তি সুখে করি বাস।।
জীবন চলে মোহের তালে
ঘনায় বিপদ কালে কালে।
রক্ষাকবচ হয়ে মা তুই
দে না হাওয়া মনের পালে।
পেতাম যদি জাদুকাঠি
পেতাম যদি সঙ্গ তোর
মোক্ষদায়ি হয়ে মা তুই
মিটিয়ে দে মনের আশ।
যেন শান্তি সুখে করি বাস।।
🎈♥️এ কেমন স্বাধীনতা♥️🎈
জন্মতো এ জীবন যোগে মাতার গর্ভাশয়ে
আদর ভরা ভিতের গড়ন পিতার আশ্রয়ে।
বেড়ে ওঠার হাতছানি দেয় হামাগুড়ি পা
পরতে-পরতে হাঁটতে শেখা ধুলায় ভরে গা।
গায়ে পায়ে ব্যথা নিয়ে খুঁজতে থাকা কোল
কোল দিতে ঐ মাসি পিসি বাধায় গন্ডগোল।
রাত শেষে হয় দিনের আলো নয়ন খোঁজে মাঠ
এক ছুটেতে মন ছুঁতে চায় আগামীর চৌকাঠ।
হাঁটতে শিখেই স্বাধীন চলায় মায়ের শাসন জারি
টলমলে পা, চোখ রাঙানি, স্বাধীন ছুটে আড়ি।
শুনব যেটা শিখব সেটা অবুঝ মনের জানা
গুরুজনে পাঠ যে শেখায় স্বাধীন বলায় মানা।
শরীর যে চায় শক্তি জোগান করতে উদর পূর্তি
গড়তে স্বাস্থ্য না চাওয়ায় ও থাকতে হবে স্ফূর্তি।
জগৎ দেখি ঋতুর অধীন মেঘ থেকে হয় বৃষ্টি
ঘাম ঝরা দিন, বৃষ্টি সকাল, সূর্য দ্বারাই সৃষ্টি।
চলার পথে নজরপাতে শরীর মনে ক্লান্তি
স্ববশ মনের অস্থি জুড়ে ধুলোর স্বাধীন ভ্রান্তি!
তবুও জমাই আয়ের টাকা স্বাধীনতা কিনতে
খাতা ভরে শব্দ সাজাই দোষ কি 'কবি' মানতে!
স্বাধীন সমাজ স্বাধীন ঘরে স্বাধীন বসবাস
স্বাধীন হাওয়ার ঝোঁকা এলে হারাই স্বাধীন আশ।
স্বাধীন জোরে ফুলিয়ে পেশি উড়াই স্বাধীনতা
অহম জালে পতন জীবন এ যে গল্প গাঁথা।
স্বাধীন সত্তার মিথ্যে মোহে বসত করে মন
স্বাধীন কেবল প্রকৃতি মা হয়েছি বিস্মরণ।
'স্বাধীন' এই শব্দটাতেই পরাধীনতার ধোঁয়া
কখন আবার আকাদেমির লাগে স্বাধীন ছোঁয়া!
🙏🌻শুদ্ধ হোক অন্তর্দৃষ্টি🌻🙏
কলমে- ভাস্কর বনিক (বিবস্বান)
চশমাটা আজ পাল্টে গেছে
বিদ্ধ হয়ে উষ্ণায়নে,
চোখের উপর পট্টি বেঁধে
মন মেতেছে অদর্শনে।
তোমার আমার বুদ্ধি বিবেক
জং ধরেছে অভাব শানে,
কেশ ঝরেছে পৃথিবীটার
অবোধ মনের আগুন দানে।
রাতের বেলা বুদ্ধি আঁটি
রসের খানা গলায় ঢেলে,
ঘুমের ঘোরে গাছকে জড়াই
স্বপ্ন ভাঙ্গে নয়ন মেলে।
এমনি করেই দিন চলে যায়
সময় কিন্তু হচ্ছে ভারী,
গরম হলে আবহাওয়া
শ্বাসের সাথে হবে আড়ি।
প্রতি পলেই ভাঙ্গছে বরফ
নিয়ন্ত্রণ হীন ভালবাসায়,
ভন্ড নীতির শীতল ছোঁয়া
লক্ষ্য ভাঙ্গে উজান আশায়।
গরম গরম ভাষার জোয়ার
উন্নয়নের বিরল সাধে,
গরম হলে আকাশ বাতাস
সামলাবে দায় কোন সে কাঁধে?
মাথার উপর ছাউনী দিয়ে
চার দেয়ালের শান্তি নিবাস,
বাড়লে গরম অগ্নি হানায়
ধ্বংস হবে সাধের আবাস।
ধরার এমন কি এসে যায়
ভষ্ম হলে একটি বাড়ি!
উষ্ণ হলে বসুন্ধরা
প্রাণের শ্বাসে পড়বে দাঁড়ি!
গাছ বাঁচালে ফল পাওয়া যায়
অক্সিজেন ও জীবন বড়ি,
মারলে তাঁরে, মরবে সবাই
বুঝতে কেন হচ্ছে দেরী!
থামবে বুঝি সূর্য, চাঁদের
বিশ্ব জুড়ে আলোর মায়া,
অকাল বোধের অহম গেরোয়
উষ্ণায়নের করাল ছায়া।
🕊️🤝 অপরাজেয় 🤝🕊️
প্রকৃতির নিয়মে বয়ে যায় পল
নই মোরা দিশাহীন সমন্বয়ে,
লক্ষের সমীপে মনে আছে বল
একদিন ফিরবই সর্বজয়ে।
স্বার্থের সংঘাত সকলের মনে
যন্ত্রণা বঞ্চনা আছে ও থাকবেই,
পাশে থাকা মনমতি অসহায় জনে
হৃদয় মানসে বরাভয় জাগবেই।
নমনীয় মানেই হেরে যাওয়া নয়
শুদ্ধ সংস্কারে সাজালে আনন,
অসুস্থ সমাজের কাটবেই ভয়
ফুলেল শোভা পাবে জগৎ কানন।
ঐক্যের আহ্বায়ক পরিচয় ধরি
বাঁচতে বাঁচাতে লড়াই চলুক,
সকল সহোদর এক হয়ে যদি লড়ি
জিতবই-নিন্দুক যা খুশি বলুক।
♥️🌻ভাবনার ভাঙা গড়া🌻♥️
*০৪|০৪|২০২৪*
অবেলায় আজি, চেতনায় সাজি
খুলেছি দোকান হাটে,
ক্রেতা কদাচিৎ, নয়ন রোহিত
দিশাহীন বেলা কাটে।
তবু আসে ভোর, কল্পনা ঘোর
ভাবনাকে ভেঙে গড়ি,
আসে নাই জন, মোহিত মগন
প্রজ্ঞার সাজে ভরি।
বয়ে যায় জল, জীবনের পল
পশ্চিমে ঢলে সুর,
মধু যৌবনে, পলাশের বনে
হাঁটিয়াছি বহুদূর।
হঠাৎ কেমনে, ব্যথায় বিজনে
কাঁদিছে গহীন হৃদয়,
দেবতার মনে, নিদারুণ ক্ষণে
ভালবাসা সদাশয়!
জুগিয়ে শব্দ, করেছে জব্দ
লেখনী দিয়েছে হাতে,
সামাজিক দায়, মাথা পেতে হায়
আঁকি যে কবিতাতে।
♥️♥️প্রিয় কবিতা♥️♥️
*২৪|০৩|২০২৪*
আছো তুমি গাছে গাছে
আছো উষ্মার আঁচে
আছো দেওয়ালে দেওয়ালে
আছো পোস্টারে
আছো আবেগী মনে
আছো বিশ্ব প্রাণে
আছো নয়নে নয়নে
আছো শিষ্টাচারে।
উষার লগনে থাকো
গোধূলির চাঁদে থাকো
ঘুমের ঘোরেতে থাকো
অলস আষাঢ়ে।
কবিতা প্রিয় কবিতা--
প্রতিবাদ প্রতিরোধে
সূর্য কিংবা চাঁদে
মেঘ হয়ে সেজে থাকো
সুনীল পারে।
মাঠে মাঠে জলসায়
জনতা তোমারে চায়
সুর লহরীতে থাকো
ধারে ও ভারে।
আছো তুমি রান্নায়
হাসি আর কান্নায়
খাবার পাতেও থাকো
চাটনি আচারে।
কবিতা প্রিয় কবিতা---
🌹 জীবনের গান 🌹
*০৫|০৪|২০২৪*
জীবন মানে শুধু নয় চলা
জীবন মানে কথা বলা,
হৃদয়ের গভীরে লুকানো সুর
বেজে ওঠে বহুদূর।
দুঃখ আসে সুখও আসে
মেঘ কেটে রোদ হাসে,
তবুও মোরা থামি না
স্বপ্ন দেখা ছাড়ি না।
এই পৃথিবীর মায়ায় বাঁধা
তবুও খুঁজি সত্যের ধারা,
কবিতায় লিখি মনের কথা
মুছে যায় সব ব্যথা।